শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইরানের দক্ষিণাঞ্চলের শহর মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১০৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। শনিবার সংঘটিত এ হামলার পর প্রথমে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছায় বলে জানানো হয়।

শহরটির গভর্নর রবিবার একদিনের শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে স্কুল ভবনের ভেতরে একাধিক মরদেহের ব্যাগ দেখা গেছে।

এদিকে দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে পৃথক হামলায় ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে। এক স্বাস্থ্যকর্মীর বরাতে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু। ওই ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: বিবিসি

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions