আওয়ামী লীগের কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন, বিকালে গণশৌচাগার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পেট:- ১৮ মাস বন্ধ থাকার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গতকাল সকালে কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। বিকালে পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে একটি সংগঠন। পরে সন্ধ্যার দিকে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কাজটি করেই তারা সটকে পড়েন। এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে বিকেল পাঁচটার দিকে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতা–কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এরপর সাইনবোর্ডে আগুন দেয়া হয়। পরে তারা কার্যালয়টিকে গণশৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন।

জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বলেন, আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেয়া হবে। আর ওই কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতা–কর্মীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions