রাঙ্গামাটিতে শহীদ বেধীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
শ্রদ্ধা ও ভালোবাসায় দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা।


রাত ১২ টা ১ মিনিটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী পুস্পস্তবক অর্পন করেন। পরে মুক্তিযোদ্ধারা শহীদদের বেদীতে পুস্পমাল্য অর্পন করেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক সহ অন্যান্য নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
রাতেই রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশদি মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাকিল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।
সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রভাত ফেরীরের মাধ্যমে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন করেন।
এদিকে আজ সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে একুশের আলোচনা সভা ও একুশে ফেব্রুয়ারী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions