
ডেস্ক রির্পোট:- শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাদেরকে শপথ পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহবুদ্দিন। প্রথমে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি বিদেশি সহস্রাধিকের বেশি অতিথি উপস্থিত রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। টেকনোক্র্যাট তিনজন।