গণভোটের ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গণভোটের বৈধতা নিয়ে এবং গণভোটের ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট শাখায় এক আইনজীবী আবেদনকারী রিটটি দায়ের করেন।

ওই আইনজীবীর নাম এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে। পাশাপাশি এটি বাতিল চেয়েছি।’

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions