শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপে লো স্কোরিং ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ। ৪০ বলে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। তবে শেষ দুই ওভারে প্রয়োজনীয় ২০ রান তুলতে ফারজানা ইয়াসমিনের ঝড়ো ব্যাটিং মূল ভূমিকা রেখেছে। ১৫ বলে ২৩ রানের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে চার রানে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে চার দলের গ্রুপে শীর্ষে থেকে আট দলের টুর্নামেন্টে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে তারা।

শুরুতে টস জিতে ব্যাট করা থাইল্যান্ডকে ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রানে থামিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের অভিজ্ঞ লেগস্পিনার ও ‘এ’ দলের অধিনায়ক ফাহিমা খাতুন এবং অফস্পিনার শরিফা খাতুন দুটি করে উইকেট নেন।

থাইল্যান্ডের হয়ে নান্নাপাত কনচারোয়েনকাই ৩৮ বলে সর্বোচ্চ ৩৪ এবং নাথাকান চানথাম ৩৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন।

জবাবে শুরুটা ছিল ভীষণ বাজে ছিল বাংলাদেশের। মাত্র ১১ রানে চার ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর শামীমা সুলতানা ও লতা মণ্ডল মিলে ৪৭ বলে ৪৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

২৯ বলে ২৬ রান করে শামীমা আউট হলেও শেষের দিকে লতা (৩০) ও ফারজানার (২৩) দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই ৭ উইকেটে ১০৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। লতা ১৯তম ওভারে ৪০ বলে ৩০ রান করে ফিরেছেন। তাতে ছিল ২টি চার। ফারাজানাও দলের স্কোর টাই হওয়ার পর আউট হয়েছেন। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions