শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও সাজেকের দুর্গম ৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উপজেলা সদরে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা। শনিবার সকাল ১১ ঘটিকা থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্টে কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম বহনকারী প্রথম হেলিকপ্টার অবতরণ করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসব দুর্গম পাহাড়ি এলাকায় কোন ধরনের সংঘাত সংঘর্ষ ছাড়াই ১২ ফেব্রুয়ারি একটি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে রাঙ্গামাটি আসনে বাঘাইছড়ি উপজেলায় ৮১ হাজার ৩৪৪ টি ভোটার। উপজেলায় ৬টি হেলিসর্টি কেন্দ্র সহ মোট ৩৯টি ভোট কেন্দ্রের ১৬০টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions