শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অন্তর্বর্তী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সভায় এসব তথ্য তুলে ধরা হয় বলে জানান তিনি।

প্রেস সচিব জানান, আজ পর্যন্ত ২০২৪ সালের ৮ আগস্ট ইন্টেরিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে যেসব কাজ হয়েছে, যেগুলো আইন হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে এবং এর সঙ্গে যেগুলো পলিসি হয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে— সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে, অধ্যাদেশ জারি হয়েছে ১১৬টি।

এ সময়ের মধ্যে ৬৮টি রেগুলার সাপ্তাহিক কেবিনেট বৈঠক হয়েছে। এই কেবিনেট বৈঠকগুলোতে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫২৬টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৩৯টি। মানে এটার ইমপ্লিমেন্টেশনের হার ৮৩ শতাংশ।

অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে আরও ১৬টি— এর মধ্যে নীতিগতভাবে আরও অধ্যাদেশ জারি হয়েছে মানে অনুমোদন হয়েছে তিনটি। আর নীতিমালা হয়েছে ১৪টি, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে ১৪টি। আর উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে মোট ৩৪৮টি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions