শিরোনাম

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে গত ১৭ মাসে অন্তত ১ হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে অন্তত ১৯৫ জন এবং আহত হয়েছেন অন্তত ১১ হাজার ২২৯ জন। রাজনৈতিক ও দলীয় আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশকেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকেন্দ্রিক এ সহিংসতাগুলো ঘটে। নিহতদের মধ্যে বিএনপির ১৩৪, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬, জামায়াতের পাঁচ, ইনকিলাব মঞ্চের এক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক, ইউপিডিএফের ছয়, চরমপন্থি দলের তিন ও রাজনৈতিক পরিচয় অজানা ১৯ জন।

এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি সহিংসতার ২১৬টি ঘটনায় সাতজন নিহত এবং ১ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এসময় সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম, উপদেষ্টা নুর খান লিটন, গবেষণা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এইচআরএসএস জানায়, গণ অভ্যুত্থান-পরবর্তী ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৭ মাসে সারা দেশে নানামুখী উদ্যোগ, সংস্কার ও পরিবর্তন আসা সত্ত্বেও সহিংসতার দিক বিবেচনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যহারে বেড়েছে। মব সহিংসতা ও গণপিটুনিতে ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহত হয়েছেন। সময়ে হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৮৩৪ সাংবাদিক, কারাগারে ৪৪ কয়দী ও ৮৩ হাজতির মৃত্যু হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৪১টি এবং আটক হয়েছে ৩৩ জন। এ ছাড়া গত ১৭ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নেতা-কর্মীদের নামে কমপক্ষে ৩৪৯টি মামলা হয়েছে। বিভিন্ন মামলায় ও যৌথ বাহিনীর অভিযানে ৫৫ হাজারের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions