শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটির ১০ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রাঙ্গামাটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন ফর্ম, অমোচনীয় কালি, স্টামপ্যাড, সিলসহ নির্বাচনে ব্যবহৃত সরঞ্জাম।

জেলা প্রশাসন সূত্র জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটি আসনের ব্যালট ব্যতিত বিভিন্ন সরঞ্জাম বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দশটি উপজেলায় পাঠানো হয়েছে।

 

রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া জানান, জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার ব্যালট পেপার ব্যতিত নির্বাচনী অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হচ্ছে, তা গ্রহণ করেছি।

রাঙ্গামাটি লংগদু উপজেলা নির্বাচন অফিসার মঈনুল হক জানান, নির্বাচনের দিন ব্যবহৃত অমোচনীয় কালী, মাকিং সীল, স্টামপ্যাড, বিভিন্ন প্রকারের ফরম, প্যাকেট, গণভোটের প্যাকেট গ্রহণ করেছি।

 

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, রাঙ্গামাটির মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৭৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ২১৩টি। এর মধ্যে হেলি সর্টি কেন্দ্র রয়েছে ২০টি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions