শিরোনাম
“আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলা পর্যটকবাহী চান্দের গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২ জন পর্যটক। হালকা আঘাত পেয়েছে আরও ৪ জন।
রবিবার ১ ফেব্রুয়ারি বিকেলে থানচি–বলিপাড়া সড়কের কমলা বাগান এলাকায় চান্দের গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ১৩ জনের একটি দল বান্দরবান হতে থানচি আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন স্নেগদ প্রভাদে (৫০)। পিতার নাম কাজল বরন পাল, পুজা পাল (২৫), পিতার নাম কাজল বরন পাল। তারা চন্দনাইশের বাসিন্দা।

আহতদের স্থানীয়রা বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের সামরিক হাসপাতালের ভর্তি করেন। দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিজিবির অ্যাম্বুলেন্সে স্কট সহকারে বান্দরবান সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পর্যটন মৌসুমে ফিটনেসবিহীন চান্দের গাড়ি দিয়ে নির্বিচারে পর্যটক পরিবহন করা হলেও সংশ্লিষ্ট দপ্তরের তদারকি প্রায় অনুপস্থিত। পাহাড়ি ঝুঁকিপূর্ণ সড়কে নিয়ম ভঙ্গ করে গাড়ি চলাচল, চালকদের অবহেলা এবং যান্ত্রিক ত্রুটিই এমন দুর্ঘটনার প্রধান কারণ।

এ ঘটনায় দোষী চালক ও সংশ্লিষ্ট মালিকপক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাহাড়ি সড়কে পর্যটক পরিবহনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions