শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

খাগড়াছড়িতে ‘জনতার মুখোমুখি’ প্রার্থীরা: ১০ প্রার্থীর সুশাসন ও উন্নয়নের অঙ্গীকার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জন এতে অংশ নেন।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা স্থানীয় জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রার্থীরা হলেন—জেলা বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী,
খেলাফত মজলিসের প্রার্থী কাউসার আজিজী, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, গণপরিষদের প্রার্থী দীনময় রোজা, স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা।

তবে স্বতন্ত্র প্রার্থী জিরোনাথ ত্রিপুরা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

জনতার মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন। এ সময় স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থীদের কাছে উন্নয়ন, সুশাসন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, ভূমি সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রার্থীরা নির্বাচিত হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions