শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

রাঙ্গামাটিতে ১৩টি ব্যালট বক্সে লক করা হলো ৫ হাজারের বেশি পোস্টাল ভোটার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙ্গামাটিতে ৫ হাজার ৩৬০ পোস্টাল ভোট ১৩টি ব্যালট বক্স দিয়ে লক করা হয়েছে বলে জানিয়েছেন, রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে এসব ব্যালট বক্স দিয়ে লক করা হয়।

এসময় জেলা রিটানিং অফিসার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে এ প্রথম ৫ হাজার ৩৬০জন আবেদন করেছে। ৫ হাজার ৩৬০ জনের জন্য ১৩টি ব্যালেট বক্স সকলের সামনে লক করা হয়েছে। আমরা আশা করছি, এইবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা রিটানিং অফিসার, প্রিজাইডিং অফিসার, গণমাধ্যমকর্মী এবং সকল প্রতিদ্বন্ধী এবং নিরাপত্তা বাহিনী সকলে মিলেমিশে কাজ করছি।

জেলা রিটানিং অফিসার আরও বলেন, অত্যন্ত আনন্দের সংবাদ হলো এখন পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেনি। নির্বাচনের আর যে ক’দিন বাকি আছে সকল প্রতিদ্বন্দ্বী নির্বাচন আচরণবিধি মিনে প্রচারণা চালাবেন। আমাদের ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করছেন যাতে কোনো ধরণের নির্বাচনী আচরণ ভঙ্গ না হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions