শিরোনাম
রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

খাগড়াছড়িতে মনোনয়ন প্রত্যাহার করলেন সোনা রতন চাকমাসহ ২ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে এ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১১ জন প্রার্থী।

মনোনয়ন প্রত্যাহারকারী দুই প্রার্থী হলেন—স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

এর আগে মনোনয়ন যাচাই ও আপিল প্রক্রিয়া শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে শেষ দিনে দুইজন সরে দাঁড়ানোয় নির্বাচনী লড়াইয়ে থাকছেন ১১ জন। মনোনয়ন যাচাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ায় খাগড়াছড়িতে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। প্রার্থীরা নিজ নিজ কৌশল নিয়ে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions