শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছে। নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ তার মনোনয়ন বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় বৈধ ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার রিটারিং কর্মকর্তা।
এর আগে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রে ত্রুটি দেখিয়ে তা বাতিল করা হলেও প্রার্থী পহেল চাকমা আপিল করলে শুনানি শেষে তার পক্ষে রায় আসে। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন তিনি।
মনোনয়নপত্র বৈধতা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে পহেল চাকমা বলেন, “আইনি প্রক্রিয়ার প্রতি আমার আস্থা ছিল। সাধারণ মানুষের সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে থাকতে চাই।”
এদিকে এ সিদ্ধান্তকে ঘিরে রাঙ্গামাটিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions