শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি, যুক্ত হয়েছে একটি ভাতাও

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৬ দেখা হয়েছে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী এতে সাড়ে ৭ শতাংশ হারে ন্যূনতম দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত হয়েছে।

জানা গেছে, ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। ফলে ডিসেম্বর মাসের প্রথম ধাপে স্কুলের ৩ লাখ ১২২২ জন শিক্ষক-কর্মচারীর ও কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর জিও জারি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের (লট ১) বেতন ও ভাতাদির সরকারি অংশ (এক হাজার ৩৫ কোটি ২৩ লাখ চারশত সাতাশ টাকা চার পয়সা) টাকা ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর জিও জারি হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions