খাগড়াছড়িতে এনসিপির ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে এনসিপির পদধারী ১৯ জনসহ ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক।যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।

যোগদান অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দরা সংগঠনের দক্ষিণাঞ্চল সংগঠক মনজিলা ঝুমার বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম নীতি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন। বলেন, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিলো তা আজ শেষ। এখন তারা জামাত দাঁড়িপাল্লার সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। এজন্য এনসিপি থেকে পদত্যাগ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দল ও নেতা ওয়াদুদ ভূইয়ার হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকৃত এনসিপির নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ন সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ ১৯ পদধারী জেলা কমিটির নেতাসহ বিভিন্ন উপজেলার ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তারা আগামী নির্বাচনে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে জোরালেভাবে নির্বাচনে কাজ করবেন এমন প্রতিজ্ঞাবদ্ধা হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions