শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

‘সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না বিএনপি’

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০২ দেখা হয়েছে

বিএনপির গুলশান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

এ সময় ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, রাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি জানিয়েছেন, সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না বিএনপি।

এদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বেগম খালেদা জিয়া যেমন নিরাপত্তা দিয়েছেন, তারেক রহমানের কাছেও তেমনটা চেয়েছেন।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী বলেন, রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব চ্যালেঞ্জ সামনে এসেছে সেগুলো নিরসন করে কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions