শিরোনাম
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা ইউনূস সরকারকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে কী দিয়েছে খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা

সংসদ ভবনে খালেদা জিয়ার লাশ নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা সম্পন্ন হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে মরহুমার লাশ বুধবার সকালে নির্ধারিত রুটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এভারকেয়ার হাসপাতাল থেকে লাশবহনকারী কনভয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে। সেখান থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে কনভয়টি।

ডিএমপি জানায়, লাশবহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এ সময় জনসাধারণকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions