শিরোনাম
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত: ৩ জন জিম্মি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা শুধু মিছিল-মিটিং নয়, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: তারেক রহমান বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত কর্মীর পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ খামেনিকে লক্ষ্য করে হামলা হলে ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ শামিল হবে: ইরান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ দেখা হয়েছে

চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও (২৭ ডিসেম্বর) হাসপাতালে যান তিনি।

এর আগে সোমবার সকাল, বিকেলে এবং রাতে হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। এছাড়াও কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক। নিরাপত্তায় রয়েছেন বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions