শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। বুধবার (২ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। এরপর বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

আটককৃত গরুগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খাগড়াছড়ি বিজিবির ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions