শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

রাঙ্গামাটির হ্রদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাঙ্গামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমির নিচে কাপ্তাই হ্রদের তীরে বসবাস করা মো. জনি(২৬) সকাল আটটার দিকে কাপ্তাই হ্রদে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু ১১টায়ও সে বাসায় না আসায় তার মা খুঁজতে বের হয়। তখন দেখে নৌকা পানিতে ভাসছে কিন্তু নৌকায় কেউ নেই। এটি দেখে তার মা এলাকার লোকজন নিয়ে নৌকা ভাসমান এলাকায় খোঁজখুঁজি করলে তার মরদেহ পাওয়া যায়।

জনির পিতা মো. বাবুল মিস্ত্রি জানান, সে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু নৌকায় কাউকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শেষে তার মরদেহ পাওয়া যায়।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, ছেলেটির পরিবার সূত্রে জানা যায় তার মৃগীরোগ ছিল। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions