শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৮৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালীতে পাহাড় কাটার সময় মাটি ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহতের খবর পাওয়া গেছে। গত শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সোনাইছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. মফিজ উদ্দিনের ছেলে। তবে একই ঘটনায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, বেতবুনিয়ার সোনাইছড়ি পাড়া ব্রিজের ব্লকে মাটি ভরাটের জন্য সোনাইছড়ি জামে মসজিদের পাশে পাহাড় কাটছিলেন কয়েকজন শ্রমিক। পাহাড় কাটার সময় পাহাড়ের মাটি ধসে শ্রমিকরা হতাহত হয়। পরে স্থানীয়রা জসিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক বলেন, আমরা খবর পাওয়া মাত্র কাউখালী থানার ওসি তদন্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং পাহাড় কাটার সত্যতা পেয়েছি। পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions