শিরোনাম
ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি শীতবস্ত্র বিতরণ সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

রাঙ্গামাটি বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জসিম, সাধারণ সম্পাদক লিটন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন।

এতে সভাপতি পদে মো. জসিম উদ্দিন (প্রতীক–চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতা এমএস জাহান লিটন (প্রতীক–প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি পদে রেস্তোরাঁ ব্যবসায়ী এম. নেকবর আলী (প্রতীক–টেবিল ফ্যান), সংরক্ষিত সহ-সভাপতি পদে গঙ্গামানিক চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন (প্রতীক–উড়োজাহাজ), সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে বিকাশ ধর (প্রতীক–বই) এবং দপ্তর সম্পাদক পদে মো. বেলাল উদ্দিন (প্রতীক–বাস) নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক পদে সাবেক সম্পাদক মো. হালিম শেখ (প্রতীক–খেজুর গাছ) এবং ধর্মীয়, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে হাফেজ মো. ওমর ফারুক (প্রতীক–কাঁঠাল) বিজয়ী হয়েছেন।

কার্যকরী সদস্য পদে মো. নাছির উদ্দিন (প্রতীক–কেটলি) ও মো. রফিকুল ইসলাম (প্রতীক–হরিণ) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন ফল ঘোষণার পর বনরূপা ব্যবসায়ীরা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আনন্দ মিছিল করেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন— নতুন নেতৃত্বের হাতে সমিতির কার্যক্রম আরও শক্তিশালী ও সেবামুখী হয়ে উঠবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions