শিরোনাম
পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, অভিযুক্ত লিটন ত্রিপুরা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সাড়ে ৮টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যান। এ সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করেন। তারা আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের পর দশ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে। পরে পুলিশে সোর্পদ করে।

মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লিটন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions