শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

পহেলা অক্টোবর থেকে খুলছে পর্যটন স্পট বান্দরবানের কেউক্রাডং

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৯ দেখা হয়েছে

বান্দরবান:- প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বান্দরবানে অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ও দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডং পাহাড়। শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, আগামী পহেলা অক্টোবর থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেউক্রাডং পাহাড় খুলে দেয়া সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বন্ধ থাকা সেসব পর্যটন স্পট আছে সেগুলো পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।

২০২২ সালের ১৭ অক্টোর থেকে নিরাপত্তা জনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সকল উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণ সীমিত রাখা হয়। এছাড়া ২০২৪ সালে ২ ও ৩ এপ্রিল কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতির ঘটনায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর আইনশৃংখলা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী পহেলা অক্টোবর থেকে রুমা উপজেলার এই অনন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।

রুমা উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী বলেন, পর্যটন সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যেতে বগা লেক, কেউক্রাডং ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। আর আগামী পহেলা অক্টোবর থেকে কেউক্রাডং খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারবেন।

জেলা প্রশাসক শামিম আরা রিনি জানান, যেসব দুর্গম এলাকার পর্যটন কেন্দ্র রয়েছে বিশেষ করে দুর্গম এলাকার রেমাক্রী, নাফাকুম, আমিয়াখুম, সাতভাইখুম খুলে দেয়ার জন্য আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেসব পর্যটন স্পটও খুলে দেয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেয়া হবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions