শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

গাজায় একদিনে ৯১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইসরায়েলি বাহিনী এক দিনে গাজায় ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে একজন বিশিষ্ট চিকিৎসকের পরিবারের সদস্য এবং উত্তর গাজা শহর থেকে পালানোর চেষ্টা করা একটি ট্রাকে থাকা চারজনও ছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়, শনিবার এই হত্যাকাণ্ড ঘটে যখন ইসরায়েলি বাহিনী গাজা শহর দখলের লক্ষ্যে অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালাচ্ছে। গাজা শহর হচ্ছে উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র, যেখানে জনগণকে জোর করে দক্ষিণের তথাকথিত ‘কনসেনট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

ইসরায়েলি বাহিনী আবাসিক ঘরবাড়ি, স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থী কেন্দ্র, বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং সামরিক নির্দেশে গাজা শহর ছেড়ে পালানো মানুষের ট্রাক বোমা হামলার লক্ষ্যবস্তু করে। এই হামলাগুলোতে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ১,৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং আরো ৪০০ জনকে বন্দি করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions