শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৫ দেখা হয়েছে

ডেস্করির্পোট:- বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এ মহড়ায় অংশ নেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ‍্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ০১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করে।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৩৭ জন সেনাসদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ নামক অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এই মহড়ায় অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এই মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশগ্রহন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions