শিরোনাম
ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি শীতবস্ত্র বিতরণ সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পালটা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের।

এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions