শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানে বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, সরঞ্জাম উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ৎলাং এলাকায় কুকি–চিন ন্যাশনাল আর্মি (কেএনএ বা তথাকথিত বম পার্টির) প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়।

অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগত স্থাপনাগুলোও দখল করে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions