শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

আফগানিস্তানে আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত রোববার থেকে একই অঞ্চলে এটিই তৃতীয় ভূমিকম্প। রোববারের প্রথম ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে নানগারহার প্রদেশের শিবা জেলায়। নানগারহারের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এর আগে কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং আহত হন অন্তত তিন হাজার ৬০০ জন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে, আর আহত হয়েছেন ৩ হাজার ৬৪০ জন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে। এতে গৃহহীন মানুষদের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions