শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছ‌ড়ি‌তে ৪ অপহরণকারী আটক, ২ ট্যুরিস্ট নি‌খোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৭৮ দেখা হয়েছে

খাগড়াছ‌ড়ি‌:- খাগড়াছ‌ড়ি‌তে ঘুরতে আসা ট্যুরিস্টকে অপহরণের চেষ্টার অ‌ভি‌যোগে চারজনকে আটক ক‌রে‌ছে সেনাবা‌হিনী মা‌টিঙ্গারা জোন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হচ্ছে- খাগড়াছড়ি জেলার দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে আতাউর রহমান সুজন (২২), ইসলাম পুরের আবুল কালাম-এর ছেলে দ্বীন ইসলাম পারভেজ (৩০), কলাবাগানের হোসেন আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭), তেতুলতলার সুকুমার চাকমার ছেলে নুনা প্রীয় চাকমা (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মা‌টিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার ঘোষ জানান, মাটিরাঙ্গা জোন কর্তৃক হস্তা‌ন্তরিত ৪ ব্যক্তির না‌মে অপহরণ মামলা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে আই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধীন র‌য়ে‌ছে কবলে জানা তি‌নি।

জানা যায়, ৬ ট্যুরিস্টরা ঘুরতে এসে বুধবার রাতে খাগড়াছড়ির জেলা সদরে এক‌টি হোটেলে রাত্রীযাপন করেন। পর দিন বৃহস্পতিবার সকালে (ঢাকা মেট্রো- ঘ-১৩-৬৭৯৮) রাঙ্গামাটির যাওয়ার পথে রাস্তায় ৩টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক গাড়ি থেকে ৩ জনকে তাদের মোটরসাইকেলে এবং দু’জনকে সিএনজেতে করে রাঙ্গামাটি নিয়ে যায়।

এর মধ্যে অপহরণকারী খোরশেদ রাঙ্গামাটি নিয়ে যাওয়ার পর ট্যুরিস্টদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারিককে ছেড়ে দেয়। অপর ট্যুরিস্ট সেলিমকে সাথে করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে খবর পেয়ে রাঙ্গামাটি থানা পুলিশ তা‌কে উদ্ধার করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায়।

অপর গাড়িতে থাকা বাকি ৩ জনকে গাড়িসহ ছেড়ে দিলে ফেরার প‌থে রাঙামাটি-ঢাকা সড়‌কে কয়েকজন অপহরণকারী গাড়ি থামিয়ে ২ জনকে প্রাইভেটকারে করে খাগড়াছড়ি নিয়ে যাওয়ার প‌থে ৪ অপহরণকারীদের মাটিরাঙ্গা জোন চেকপোস্টে রাতেই তা‌দের আটক করে।

অপহরণের শিকার ব্যক্তিরা হচ্ছে- সিরাজগঞ্জ খুকসা বাড়ি গ্রামের বরকত আলীর ছেলে মুকাদ্দেস (৪০), সিরাজগঞ্জ জেলার পুরান বাঙ্গা বাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে সেলিম আহমেদ (৫০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুজন।

তারা হচ্ছে- সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের অনিক তালুকদার (৪০) ও একই গ্রামের মমিন (৩৬)। এদিকে ছেড়ে দেয়া হয়, ঘুরতে আসা টুরিস্ট সিরাজগঞ্জ-এর পুরান বাঙ্গা বাড়ির নিজাম (৩৫) ও ফেনীর তারেক (২৫) ব‌লে জানা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions