শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ বুধবার সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে দুদক অভিযান পরিচালনা করে।

দুদকের হট লাইন নাম্বার ১০৬ এ ফোন করে অভিযোগ জানানো পর রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান নেতৃত্ব দেয়।

দুদকের সহকারী পরিচালক বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণে নয় ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions