শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

খাগড়াছড়িতে সাংবাদিক হত্যাচেষ্টা সাবেক মন্ত্রী কুজেন্দ্র লালের নামে মামলা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৯৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১২৭ জনের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে সাংবাদিক এইচ এম প্রফুল্ল মামলাটি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি।

পরে আদালত মামলাটি গ্রহণ করে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধাকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

মামলায় সাতজনের নাম দেওয়ার পাশাপাশি অজ্ঞাতপরিচয় ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে বাদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে হেনস্তার অভিযোগ করা হয়েছে।

মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদী হাসান এবং রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমের নাম রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একদল লোক সাংবাদিকদের ওপর হামলায় চালায়। এতে এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাংবাদিক এইচ এম প্রফুল্ল আওয়ামী লীগের শাসনামলের নানা সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন।

এতে কুজেন্দ্র লাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও জেলা প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মামলায় বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions