শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

একদল বলে ডলার খেয়েছি, আরেক দল বলে ফ্যাসিস্টের দোসর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪২৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অভিনেত্রী শবনম ফারিয়া বরাবরই খুব স্পষ্টবাদী। যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না। বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আশেপাশের মানুষ নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায়। জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন। সম্প্রতি রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে। এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন! এই অভিনেত্রী আরও লিখেছেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions