শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বান্দরবানে রোয়াংছড়িতে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৬৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রোয়াংছড়িতে মদ খাওয়া নিয়ে বাকবিতন্ডার জেরে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে বেক্ষ্যংপাড়া তারাছা খাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম উথোয়াইশৈ মারমা (১৮)। সে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের খক্ষ্যংপাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন হলেন, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা পাড়া বাসিন্দার ও সাবেক ইউপি সদস্য সিংনুমং মারমার ছেলে উনুসিং মারমা (২৬) এবং লোওয়াইসামং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার দিবাগত রাতে দেড়টার দিকে উথোয়াইশৈ মারমাসহ তাঁর সহপাঠী তিন বন্ধুর মধ্যে মদ খাওয়ার সময়ে বাকবিতন্ডা হয়। এসময় তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। বাকবিতন্ডায় এক পর্যায়ে খালের পাড়ে উথোয়াইশৈ মারমাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে সহপাঠীরা। হত্যার পর লাশটি খালের পানিতে ফেলে দেয়। বিষয়টি গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে নিহতের পিতা শৈচনু মারমা স্থানীয় ইউপি সদস্যকে জানানোর পর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেক্ষ্যংপাড়া এলাকার তারাছা খাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions