শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

বান্দরবান নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত শব্দচয়নে’ সারজিসের দুঃখপ্রকাশ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৩৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান নিয়ে ‘অনাকাঙ্ক্ষিত শব্দচয়নের’ জন্য দুঃখপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। গতকাল রোববার এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, ‘বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ এর আগে রোববার দুপুরে এনসিপিকে বান্দরবানে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে সংবাদ সম্মেলন করে ‘বান্দরবান ছাত্রসমাজ’ নামে একটি প্ল্যাটফর্ম।

বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘৩ জুলাই পঞ্চগড়ের ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এনসিপি নেতা সারজিস আলম একটি বক্তব্যে বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে বর্ণনা করেন। এই মন্তব্য শুধু দুঃখজনক নয়, এটি চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য।

‘একজন জাতীয় নেতার মুখে এ ধরনের কটূক্তি একটি জেলার মর্যাদাকে হেয় করার পাশাপাশি গোটা পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য ও অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। এই জেলার মর্যাদাকে অপরাধীদের শাস্তির স্থান বলে পার্বত্য অঞ্চলের মানুষকে অপমান করা হয়েছে।’

সংবাদ সম্মেলন থেকে এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

রোববার বিকেলে ‘সংগ্রাম, সৌন্দর্য ও সৌহার্দ্যের রাঙ্গামাটি থেকে’ শিরোনামে লেখা পোস্টে সারজিস আলম বলেন, ‘আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions