শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৫৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ীভাবে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিজ শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়া হয়।

পাচমি, পরিষদ-১ শাখার ০৭/০৭/২০১৫ তারিখের ২৯.০০.০০০০.২১৪, ৯৯.০৮৬, ২৪- যাচ-৪৪ নম্বর স্মারক মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিষদ-১ শাখা হতে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্মাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

উল্লেখ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে অসাদাচরণ ও দুর্নীতির অভিযোগে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল ৭ জুলাই ২০২৫ বিকেলে এই পরিপত্র পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions