শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটিতে বিচারকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু বাসায় মৃতদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৫২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির আলম ডক ইয়ার্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এক বিচারকের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী তার পরিবারসহ ওই বাসায় বসবাস করছিলেন। তার স্ত্রী, দুই শিশুসন্তান এবং মাকেও সাথে নিয়ে তারা ওই ভবনের ছয় তলার ফ্ল্যাটে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ পুলিশ গাড়ি দেখে তারা বিষয়টি জানতে পারেন। এরপর পুলিশ জানায় যে, বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরে প্রবেশ করার পর দেখা যায়, মৃতদেহটি মেঝেতে পড়ে রয়েছে এবং সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলছে। পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হলেও, তারা পুরো বিষয়টি তদন্ত করছে

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশের তদন্ত এখনও চলমান রয়েছে এবং পরবর্তী তদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions