শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

কবে বিয়ে করবেন জয়া? বিস্তারিত…

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০৫৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিবাহকে অনেকটা ‘ওল্ড স্কুল’ মনে করেন জয়া আহসান। বিজ্ঞাপন, টিভি নাটক কিংবা সিনেমা সব জায়গায় জয়া আহসানের বহুমাত্রিক উপস্থিতি। দেশ কিংবা দেশের বাইরে দিনে দিনে যেন বাড়ছে কদর। সৌন্দর্য আর ফিটনেস ধরে রাখার কারণেও তিনি থাকেন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

এবারের কোরবানি ঈদে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে তিনি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। কখনও ঢালিউড, কখনও টলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা। বর্তমানে তিনি সিঙ্গেল। তাই নেটিজেনদের প্রশ্ন, কবে বিয়ে করবেন জয়া আহসান?
এ বিষয়ে জয়া গণমাধ্যমকে বলেন, ‘‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আর যাওয়ার ইচ্ছা নাই। আপনারা যারা যেতে চান, তারা যেতে পারেন নিজ দায়িত্বে। আমার এতো আগ্রহ নাই।’’

সম্প্রতি জয়া সিচুয়েশনশিপে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘‘এখন তো কেউ রিলেশনশিপেই যায় না! সিচুয়েশনশিপ…আর কী কী যেন আছে? এসব ভাবনায় সবকিছুই আছে। শুধু রিলেশনশিপটাই নেই।’’

গুণী এই অভিনেত্রী জানান তিনি পরিকল্পনা করে কিছুই করেন না। যদি কখনও মনে করেন যে সিঙ্গেল থেকে ডাবল হবেন, তাহলে হবে। তবে আপাতত তার কোনো পরিকল্পনা নাই। আপাতত তিনি সিঙ্গেল আছেন এবং শান্তিতে আছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন জয়া। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর থেকেই সিঙ্গেল তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions