শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

নূরুল হুদার পর সাবেক সিইসি আউয়াল গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার হুদার পর এবার আরেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র থেকে জানা যায়, কাজী হাবিবুল আউয়ালকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

এ বিষয়ে আজ সোমবার বিস্তারিত জানানো হবে বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশির ভাগ কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।

উল্লেখ্য, অনিয়মের অভিযোগে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি।

পরে এদিন রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তাকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হেফাজতে দেয়। পরে পুলিশ থেকে ডিবি হেফাজতে নেয়া হয়।’

‘গত ২২ তারিখ সাবেক সিইসি নূরুল হুদার নামে শের-ই-বাংলা নগর থানায় একটা মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি তিনি। পরবর্তী আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,‘ জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions