শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৬৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকেলে রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ সোলায়মানকে সভাপতি, ডা. মুহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও এডভোকেট নুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।


পিসিএনপির রাঙ্গামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার।
আলোচনা শেষে পূর্বের জেলা কমিটি বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান। পরে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে পিসিএনপির রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু বকর, এস এম জি আজম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইবরাহিম, এডভোকেট রহমতউল্লাহ, হিরো তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছগির আহমেদ, অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য এডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম ও মোরশেদা আক্তার।
আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি। প্রেস বিজ্ঞপ্তি :

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions