শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

খাগড়াছড়িতে নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শিশু নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৮০১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান মাইনি নদীতে লাকড়ি ধরার উদ্দেশ্যে নদীতে গেলে অসাবধানতাবশত প্রবল স্রোতে ভেসে যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেড ক্রিসেন্টের সদস্যরা সহ অনান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।

এর আগে ৩০ মে মাইনী নদীত লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ৃ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions