শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীকে নিয়ে পরকীয়ার সন্দেহ, শ্যালিকার হাতে দুলাভাই খুন!

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৬২ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- লালমনিরহাটের কালীগঞ্জে শ্যালিকার হাতে খুনের শিকার হয়েছে দুলাভাই দুলু মিয়া (৩৫)। বোনকে নিয়ে পরকীয়ার সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাইকে কাপড় কাটা কাচি দিয়ে হত্যা করেন শ্যালিকা চাঁদনী।

বৃহস্পতিবার সকালে এমন ঘটনা ঘটে ওই উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়া এলাকায়। দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর পুত্র এবং শ্যালিকা এসএসসি পরীক্ষার্থী চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারো সাথে কথা বলছেন। দুলু মিয়াকে দেখা মাত্র মোবাইল থেকে নাম্বার ডিলিট করেন তার স্ত্রী মনি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তার হাতে থাকা কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর পরেই পালিয়ে যায় শালিকা চাঁদনী।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে পাশাপাশি অভিযুক্ত চাঁদনীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions