শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ ২৪ ঘণ্টা পর

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৯৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার (১৬) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি সদস্যরা।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে তার মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান আনসারি।

মারা যাওয়া স্কুল ছাত্র দীপেন রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং জেলা শহরের চক্রপাড়া এলাকার মহেশ্বর চাকমার ছেলে।

মারা যাওয়া স্কুল ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দীপেন তার আরও দুই বন্ধু মিলে শহরের রাজবাড়ী ঘাট হয়ে হ্রদে নামে সাঁতার কাটার উদ্দেশ্যে। সাঁতার কাটতে গিয়ে তিনি নদীর মধ্যখানে চলে যায়। পরে দুই বন্ধু লক্ষ্য করেন দীপেন চাকমা নেই। তাৎক্ষণিক বিষয়টি পরিবারকে অবহিত করলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান আনসারি বলেন, বুধবার খবর পেয়ে রাঙ্গামাটির ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা নেমে আসায় বুধবার উদ্ধার স্থগিত করে বৃহস্পতিবার সকালে আবারও অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দল। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর হ্রদে থেকে ছাত্রটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. শাহেদ উদ্দীন বলেন, পানিতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions