শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙ্গামাটির লংগদু সড়ক যোগাযোগ বিছিন্ন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪১৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সড়ক ডুবে যাওযায় খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

সড়ক ডুবে যাওয়া ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

এদিকে রাত থেকে বৃষ্টি কমে আসায় রাঙ্গামাটির কাঁচালং নদী ও খাগড়াছড়ির প্রধান তিন নদী ফেনী, চেঙ্গি ও মাইনী নদীর পানি কমতে শুরু করেছে। যদিও কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে।

সোমবার (০২ জুন) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

দীঘিনালা-লংগদু সড়কে নিয়মিত চলাচল করা ব্যবসায়ী জমির হোসেন বলেন, চিটাগংপাড়া এলাকা এখনো পানির নিচে। তবে মাইনী নদীর পানি কিছুটা কমেছে, যা স্বস্তিদায়ক।

সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রতিটি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় রয়েছে এবং জরুরি প্রয়োজনে হেল্পলাইন খোলা রয়েছে।

লংগদু উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে। তবে এসময়ে সকলের সর্তকর্তা ও সচেতনতা জরুরি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions