শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কক্সবাজা‌রে দিবালোকে যেভাবে নবজাতককে ফেলে পালায়…

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৯৮ দেখা হয়েছে

কক্সবাজা‌রে:- কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় রাস্তায় এক নবজাতক‌কে উদ্ধার ক‌রে‌ছে স্থানীয়রা। র‌বিবার (১ জুন) সকাল ১১টার দি‌কে দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়‌নের প‌শ্চিমে আকবর শাহ সড়‌কের পাশ থে‌কে জী‌বিত (ছে‌লে) নবজাতক‌ শিশু‌টি উদ্ধার করে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

পুর্ব আলী ফ‌কির ডেইল গ্রা‌মের সা‌জেদ উল্লাহর পুত্র নজরুল জানান, র‌বিবার সকা‌লে সড়‌কের পা‌শে ব্রিজের নী‌চে তি‌নি মাছ ধরার জাল বসান। সকাল ১১টার দি‌কে বৃ‌ষ্টির মা‌ঝে অজ্ঞাত প‌রিচ‌য়ের এক‌টি রিক্সা থে‌কে রাস্তার পা‌শে প‌লি‌থি‌নে মোড়া‌নো পোটলা ফে‌লে দ্রুত চ‌লে যায়। প‌রে তি‌নি শিশু বাচ্চার কান্নার শব্দ শুন‌তে পান।

বিষয়‌টি বা‌ড়ি‌তে গি‌য়ে তার মা‌ ছফুরাকে জানা‌লে দ্রুত এ‌সে তিনি শিশু‌টি‌কে নি‌য়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করান। ছফুরা ব‌লেন, কার বাচ্চা, কী প‌রিচয়- জানার প্রয়োজন ম‌নে ক‌রি নাই। আ‌গে জীবন বাঁচানো জরু‌রি ম‌নে ক‌রে‌ছি। ত‌বে কাউ‌কে দত্তক দে‌বেন না, নবজাতক‌টি নি‌জেই লালনপালন কর‌বেন ব‌লেও জানান তি‌নি ।

উপ‌জেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রেজাউল হাসান ব‌লেন, উদ্ধারকৃত নবজাতক এখন শংকামুক্ত। বৃ‌ষ্টিতে ভেজায় অ‌ক্সি‌জেন দেয়া হ‌চ্ছে। আশা ক‌রি দ্রুত সুস্থ হ‌বে। এ‌দি‌কে রাস্তায় নবজাতক উদ্ধার হওয়ার খব‌রে হাসপাতা‌লে উৎসুক জনতা ভীড় কর‌ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions