শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি মিহির, সম্পাদক বিপ্লব

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে শুরু হয় ভোটগ্রহণ। এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিহির বরণ চাকমা। তবে হাড্ডাহাডি লড়াই চলে সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মো. আবছার আলী। অবশেষে বিজয়ের মুকুট পরেন অ্যাডভোকেট বিপ্লব চাকমা।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট উজ্জল তঞ্চঙ্গ্যা। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহীদা আক্তার, অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ, অ্যাডভোকেট জীবন চাকমা, অ্যাডভোকেট দীপন চাকমা ও অ্যাডভোকেট মো. মাসুম রহিম।

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের এবার ভোটার সংখ্যা ছিল মোট ৯৪ জন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উথোয়াই মং মারমা। এ ছাড়া নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মো. সালাউদ্দীন ও অ্যাডভোকেট পারভিন আক্তার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions