শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর রাঙ্গামাটির লংগদুতে এ্যাম্বুলেন্স ড্রাইভারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ রাঙ্গামাটি উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান রাঙ্গামাটিতে আধুনিক চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন, স্বস্তি স্থানীয়দের কক্সবাজারে বিএনপি অফিসে আগুন ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

ভূমি আইন না বুঝায় মানুষ হয়রাণীর শিকার হয়: জেলা প্রশাসক,রাঙ্গামাটি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-ভূমি আইন না বুঝার কারণে মানুষ হয়রাণীর শিকার হয় বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিব উল্লাহ (মারুফ)।

(২৫মে) সকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম হল রুমে ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ১৮ কোটি জনগণ, ৫৬হাজার বর্গমাইল জায়গা। এখানে সমস্যা থাকবে। সামান্য জমি নিয়ে আমাদের চলতে হয়। জমির জন্য মানুষ সংঘাতে জড়িতে পড়ে। এইজন্য মানুষে মানুষ সম্পর্ক তৈরি করতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম মেনে ভূমির খাজনা পরিশোধ করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, পাহাড়ে ভূমি ব্যবস্থাপনার প্রথা তিন ধরণের। হেডম্যান-কার্বারী, জেলা পরিষদের বাজার ফান্ড এবং সরকারি জমি। যে কারণে মানুষ এখানকার ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে না জানার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভূমিতে জন্ম, এই ভূমিতে মৃত্যু। ভূমি আইন জানার জন্য এই মেলার উদ্দেশ্য বলে জানান জেলা প্রশাসক।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকরামূল হক ভূঁইয়ার সভাপতিতে এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুলসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions