শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৯৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ুইছড়ি এলাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) আটক করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে সুপার্দ করা হয়।

রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুর বাজারফান্ডে নিচ তালায় রিপোর্টার্স ইউনিটির জেলা অসিফের কক্ষে ঢুকে এ হামলা চালানো হয়।

আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি নিরাপত্তাহীন অবস্থায় কাজ বন্ধ রাখতে বলেন। এর কিছুক্ষণ পর যুবলীগ নেতা নান্টু শ্রমিকদের নিয়ে এসে নির্মাণ রড ও লাঠিসোটা দিয়ে সাংবাদিক কামালের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন আসামি যুবলীগ নেতা ।

পরে স্থানীয়রা তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, তার কপালে গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহেদ পারভেজ জানান, গত বধুবার সাংবাদিক এর উপর হামলার ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিলো। পরবর্তীতে আমরা মামলা দায়ের’র পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে ২৪ ঘন্টার মধ্যেই কাপ্তাই থানাধীন বড়ইছড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions